মা-মেয়েকে এমন নৃশংস হত্যা কেন, কারণ জানালেন স্বামী
বাংলাদেশের সীমান্তে গ্রেনেড নিক্ষেপের যে ব্যাখ্যা দিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘৫৯ বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/৩-এনের কাছে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় শূন্য লাইনে ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের আম গাছের ডাল কেটে দেয়। এ নিয়ে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে আনুমানিক ৩০০-৪০০ জন ভারতীয় নাগরিক ও ৩০০০-৪০০০ বাংলাদেশি নাগরিক সীমান্তে শূন্য লাইনে জড় হন। একপর্য়ায়ে ভারত সীমান্তের নাগরিকরা উত্তেজিত হয়ে বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা, ককটেল ও তীর ধনুক নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা করে। এতে একজন বিজিবি সদস্য ও ২৫-৩০ জন বাংলাদেশি নাগরিক আহত হন। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এর মধ্যেই সাত-আটটি ককটেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ।’
আরও পড়ুনঃ হুইপ ফারুককে পেটানোয় পুলিশের বীরত্বসূচক পদক পান হারুন
গোলাম কিবরিয়া বলেন, ‘এই পরিস্থিতিতে ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-অধিনায়ক ও সহকারী পরিচালক তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত বাংলাদেশি নাগরিকদের বোঝানোর ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট বর্ণিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেন বিএসএফ বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।’
Comments
Post a Comment